পূর্ব মেদিনীপুরের তমলুকে আরও চার জনের দেহে পাওয়া গেল করোনা ভাইরাস

5th April 2020 পশ্চিমবঙ্গ
পূর্ব মেদিনীপুরের তমলুকে আরও চার জনের দেহে পাওয়া গেল করোনা ভাইরাস


দিলিপ সাউ [ তমলুক ]; জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 মার্চ তমলুকে বছর আশির এক বৃদ্ধের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তিনি কলকাতায় পান বিক্রি করতেন । তারপর তাঁর পরিবারের মোট 14 জন সদস্যকে প্রথমে তমলুক জেলা হাসপাতাল ও পরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । গতকাল তাঁদের সোয়াব সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ কলকাতায় পাঠায় । গভীর রাতে সেই রিপোর্ট আসে । জানা যায়, তাঁদের মধ্যে 4 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে রয়েছেন ওই বৃদ্ধের স্ত্রী (52) ও তাঁর 40 বছর বয়সের ছেলে । এছাড়া ওই বৃদ্ধের দুই ভাইপো । তাঁদের মধ্যে একজনের বয়স 25 ও অপর জনের বয়স 34 । এঁদের প্রত্যেককেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেচোগ্রামের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck