৩১ মার্চ পর্যন্ত পিএসসি’র যাবতীয় ইন্টারভিউ এবং ফলপ্রকাশও বাতিল

23rd March 2020 পশ্চিমবঙ্গ
৩১ মার্চ পর্যন্ত পিএসসি’র যাবতীয় ইন্টারভিউ এবং ফলপ্রকাশও বাতিল


TARIF TV: আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্তের জেরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আগামী ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় ইন্টারভিউ এবং ফলপ্রকাশও বাতিল করল। করোনা পরিস্থিতিতে আগেই আগামী ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত যাবতীয় লিখিত পরীক্ষা বাতিল করেছিল কমিশন। গত শুক্রবার নবান্নের চূড়ান্ত সবুজ সঙ্কেত মেলার পরই এই সিদ্ধান্ত নেয় পিএসসি। মূলত ভিড় এড়াতেই লিখিত পরীক্ষা বাতিল হলেও ইন্টারভিউ এবং ফলপ্রকাশের প্রক্রিয়া জারি থাকবে বলে জানান হয়েছিল।
এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু রবিবার বলেন, আমরা লিখিত পরীক্ষা বাতিল করলেও অফিস চালু রেখে নির্ধারিত ফলপ্রকাশ এবং ইন্টারভিউ যথাসময়ে করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু বর্তমানে তৈরি হওয়া বিশেষ সতর্কতামূলক পরিস্থিতিতে সমস্ত সরকারি অফিসই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্রে পিএসসি’র যাবতীয় কাজকর্ম আপাতত আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকার জেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সমস্ত প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck