আমাদের রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

23rd March 2020 পশ্চিমবঙ্গ
আমাদের  রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু


TARIF TV: নোভেল করোনা ভাইরাসের দাপটের সঙ্গে লড়াই করে হার মানলেন দমদমমের ৫৭ বছরের বৃদ্ধ। রাজ্যে তিনিই প্রথম করোনা ভাইরাসের বলি। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।

ওই ব্যক্তির মার্চের প্রথমদিকে মধ্যপ্রদেশের বিলাসপুর থেকে ট্রেনে বাড়ি ফিরেছিলেন। তারপর তাঁর নিউমোনিয়া হওয়ায় বাগুইআটির একটি নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করান। কিন্তু এর কয়েকদিন পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর করোনা টেস্ট করানো হয়। পজিটিভ ধরা পড়ে। তবে ক্রমশ তাঁর পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তারই মধ্যে স্ত্রী, মা, শাশুড়ির পাশাপাশি ওই ব্যক্তির সংস্পর্শে আসেন বেশ কয়েকজন। তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়। রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় নাইসেডে পরীক্ষায়। তাঁদের রিপোর্ট আসবে সন্ধ্যায়। তারপর বোঝা যাবে, আরও ক’জনের সংক্রমণ ঘটেছে এই ব্যক্তির থেকে। মৃত্যুর পর তাঁর দেহ কীভাবে সৎকার করা হবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শেষকৃত্য যেন একেবারে নিয়ম মেনে পালন করা হয়। যাতে সৎকারের সময়ে জীবাণু না ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর দেহে করোনার জীবাণু থাকায় বিশেষ ব্যাগে করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck