সমরেশ মাইতি [ কলকাতা ] ; লকডাউন বা তালাবন্দি মানে যে ছুটি নয়, সেই বার্তাই দিচ্ছে কেন্দ্র ও রাজ্যের প্রশাসন। তাই ছুটির মেজাজে পথেঘাটে ভিড় জমালে বা হুল্লোড় করলে নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে সোমবার নির্দেশিকা দিয়েছে সরকার।
কী করবেন না
• জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না।
• রাস্তায় বা মাঠে ফুটবল, ক্রিকেট, আড্ডা নয়।
• সাত বা তার বেশি লোকের জমায়েত চলবে না।
• বন্ধু বা প্রতিবেশীর বাড়িতে পার্টি-পিকনিক নয়।
অমান্যের সাজা*
• ১৮৮ ধারা: সরকারি আদেশ অমান্য (মানুষের স্বাস্থ্য ও জীবন সঙ্কটে ফেলতে পারে)। ছ’মাসের জেল, এক হাজার টাকা জরিমানা।
• ২৬৯ ধারা: সংক্রামক ও বিপজ্জনক রোগ ছড়ানো। ছ’মাসের জেল, জরিমানা।
• ২৭০ ধারা: মারাত্মক রোগ ছড়ানো। দু’বছরের জেল ও জরিমানা।
• ২৭১ ধারা: কোয়রান্টিন নিয়ম ভাঙা। ছ’মাসের জেল ও জরিমানা।