করোনা নিয়ে জন সচেতনতা গড়ে তুলতে সচেষ্ট হলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী

25th March 2020 পশ্চিমবঙ্গ
করোনা নিয়ে জন সচেতনতা গড়ে তুলতে সচেষ্ট হলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী


সুপ্রদীপ সেন [ পুরুলিয়া]: করোনা নিয়ে জন সচেতনতা গড়ে তোলার জন্য সচেষ্ট হলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু । তিনি বলেন '" যারা জীবন বিপন্ন করে করোনা ভাইরাসকে নিয়ে আজ আমাদের সবার জন্য লড়াই করছেন সেই পুলিশ প্রশাসন , স্বাস্থ্য বিভাগ , ভিআরপি , আশা কর্মী , সিভিক ভলেন্টিয়ার সহ প্রত্যেককে আমি স্যালুট জানাই , আপনারা ভালো থাকুন"।

তারপর তিনি মানবাজার সহ সমগ্র রাজ্যবাসির কাছে করজোড়ে আবেদন করেন যে - ১। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে কেউ বাড়ি থেকে বের হবেন না । সরকার লকডাউন ঘোষণার পরেও গ্রামে অযথা জমায়েত হচ্ছেন । দয়া করে কেউ জমায়েত হবেন না । সবার ভালোর জন্য দয়াকরে বাড়ীতে থাকুন । সামাজিক দূরত্ব বজায় রাখাই করোনা ভাইরাসকে ঠেকানর একমাত্র পথ ।

২। ঘন ঘন সাবান দিয়ে হাত থেকে কনুই পরিষ্কার করুন ।

৩। ভিন রাজ্য থেকে যারা বাড়ি ফিরেছেন তাঁদের জ্বর , সর্দি , কাশি , শ্বাসকষ্ট হলে দাক্তার বাবুর কাছে পরামর্ষ নিন । যদি ওই সব উপসর্গ নাও থাকে তবুও আগামী ১৪ দিন ঘরে আলাদাভাবে থাকুন । একদম বাড়ি থেকে বেরাবেন না ।

৪। সবাই সময় মত ঠিক ঠাক খাওয়া - দাওয়া করুন ।

৫। অহেতুক গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না ।

পরিশেষে তিনি বলেন - " আসুন আমরা সকলে মিলে এক সাথে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধ করতে পশ্চিমবঙ্গ সরকারের বিধিবদ্ধ নিয়ম মেনে লড়াই করে , আমাদের রাজ্য তথা সমগ্র দেশকে রক্ষা করি , সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন , বাড়ীতে থাকুন "।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck