রাজ্যে করোনা আক্রান্ত নতুন এক ব্যক্তি , মোট হল ১০ জন

26th March 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে করোনা আক্রান্ত নতুন এক ব্যক্তি , মোট হল ১০ জন


TARIF TV: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের শহরে মিলল করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি এক ব্যক্তির শরীরে পাওয়া গেল কোভিড-১৯। বুধবার গভীর রাতে সারাদিনের করোনা সংক্রমণের খবর না পাওয়ার স্বস্তি অনেকটাই দুঃশ্চিন্তায় পরিণত হল রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কাছে। বাইপাস সংলগ্ন শহরের একটি বেসরকারি হাসপাতালে খোঁজ মিলল রাজ্যের ১০ম করোনা আক্রান্তের। নাইসেডে করোনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্রের খবর, ৬৬ বছরের ওই করোনা আক্রান্ত নয়াবাদ এলাকার বাসিন্দা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যক্তি বা তাঁর পরিজনরা হাসপাতালকে জানানো ডিক্লারেশন ফর্মে কোনও বিদেশ যাত্রার উল্লেখ করেননি। উল্লেখ করা হয়নি করোনা উপদ্রুত কোনও রাজ্যে যাওয়ার কথাও। ফলে রাজ্যের ১০ম কোভিড-১৯ আক্রান্ত কি গোষ্ঠী সংক্রমণের শিকার? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাতেই ভাবাতে শুরু করেছে স্বাস্থ্যভবনের কর্তাদের। যদিও তাঁদের একাংশ মনে করছেন আক্রান্তের বিস্তারিত তথ্য সংগ্রহ করলে হয়তো দমদমের মৃত ব্যক্তির মতো কোনও না কোনওভাবে তাঁর করোনা যোগের খোঁজ মিলবে। উল্লেখ্য, করোনায় মৃত দমদমের প্রৌঢ়ের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করা হয়েছিল। পরে অবশ্য তাঁর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে মহারাষ্ট্রের ভ্রমণ যোগ সেই সম্ভাবনাকে অনেকটাই নাকচ করে দেয়। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck