তেহট্টের করোনা আক্রান্ত পাঁচজনের সংস্পর্শে কতজন এসেছিলেন তা জানতে খোঁজ

29th March 2020 পশ্চিমবঙ্গ
তেহট্টের করোনা আক্রান্ত পাঁচজনের সংস্পর্শে কতজন এসেছিলেন তা জানতে খোঁজ


নদীয়া; তেহট্টের করোনা আক্রান্ত পাঁচজনের সংস্পর্শে কতজন এসেছিলেন তা জানতে খোঁজ শুরু করল জেলা স্বাস্থ্য দপ্তর। স্বেচ্ছায় তাঁদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সহযোগিতার আর্জি জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। নজরে ট্রেন, অটোর সহযাত্রী সহ ওই বাড়ির পরিচারিকা, ওই বাড়ির ঘনিষ্ঠ আত্মীয়রাও। এমনকী মাছ ও সব্জি বিক্রেতারাও নজরে রয়েছেন। ২০ মার্চ থেকে ২২ মার্চ ওই পাঁচজন এবং তাঁদের ক্লোজ কনট্যাক্টে আসা প্রত্যেকে কোথায় কোথায় গিয়েছেন সব জানার চেষ্টা চালানো হচ্ছে।
জানা গিয়েছে, উত্তরাখণ্ড এবং দিল্লির বাসিন্দা ওই বাঙালি পরিবার ১৬মার্চ দিল্লিতে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পর ১৪দিনের জন্য গৃহবন্দি থাকার সরকারি নির্দেশ অমান্য করে চলে আসেন নদীয়ায়। সেখানে ওই তরুণীর কাশি শুরু হওয়ায় স্থানীয় হাসপাতালে দেখান। উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাঁকে এবং পরিবারের ১৩জনকে মহকুমা হাসপাতালে আইসোলেশনে নিয়ে আসে জেলা স্বাস্থ্য দপ্তর। তাঁদের মধ্যে উপসর্গ থাকা আটজনের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। শুক্রবার পাঁচজনের নমুনাই পজিটিভ আসে। এদিকে এই ঘটনার পর নদীয়া জেলাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যে বহু মানুষ বাইরের রাজ্য থেকে জেলায় ফিরেছেন।
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান বলেন, পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ। আমরা ওই পাঁচজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়েছি। বাকি আটজনকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। তাঁদের ক্লোজ ওয়াচে রাখা হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck