করোনা মোকাবিলায় ভারতে সব থেকে বেশি দান করলেন এই মুসলিম শিল্পপতি

1st April 2020 ভারত
করোনা মোকাবিলায় ভারতে সব থেকে বেশি দান করলেন এই মুসলিম শিল্পপতি


TARIFTV: করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজিও। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আমিজ প্রেমজি ফাউন্ডেশন এই তিন সংস্থা একসঙ্গে মিলে ১ হাজার ১২৫ কোটি টাকা দান করার আশ্বাস দিয়েছে।

তিন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘স্বাস্থ্য ও মানবতার দিক থেকে করোনার মতো অতিমারি à¦à¦• অভূতপূর্ব সঙ্কট।’ à§§ হাজার ১২৫ কোটি টাকার মধ্যে উইপ্রো লিমিটেড দেবে ১০০ কোটি টাকা। উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড দেবে ২৫ কোটি টাকা। বাকি à§§ হাজার কোটি টাকা দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন। সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই টাকা করোনা আক্রান্তদের চিকিৎসা, à¦šà¦¿à¦•িৎসা সরঞ্জাম কেনা ও পরিষেবার জন্য খরচ করা হবে। তথ্য প্রযুক্তি সংস্থাটির ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এর দেখভাল করবেন। গোটা বিষয়টির à¦¬à¦¾à¦¸à§à¦¤à¦¬ à¦°à§‚পায়ণে সাহায্য করবে আজিম প্রেমজি ফাউন্ডেশনের à§§ হাজার ৬০০ কর্মীর একটি দলও। সঙ্গে থাকবেন সমাজের বিভিন্ন স্তরের সাড়ে তিনশো জন।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck