১২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেনঃ মুখ্যমন্ত্রী

3rd April 2020 পশ্চিমবঙ্গ
১২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেনঃ মুখ্যমন্ত্রী


অমিত রায় [ কলকাতা ]; রাজ্যে এখনও করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮। করোনা–মুক্ত হয়েছেন ১২ জন। আজ আরও ৯ জন সুস্থ হয়ে গিয়েছেন। সরকারি কোয়ারেন্টিন থেকে ছাড়া হয়েছে ৩২১৮ জনকে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ১৮৯২ জন। এছাড়া, হোম কোয়ারেন্টিনে ৫২ হাজার।  এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, à¦°à¦¾à¦œà§à¦¯à§‡ এই মুহূর্তে সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮। বৃহস্পতিবার পর্যন্ত ওই সংখ্যা ছিল ৩৪। এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, à¦‰à¦¤à§à¦¤à¦°à¦¬à¦™à§à¦—ে কালিম্পঙের যে মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, à¦¤à¦¾à¦à¦° পরিবারের আরও ৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, ‘‘একই পরিবারের ১০ জন আক্রান্ত হয়েছেন। আগেই ভর্তি হয়েছিলেন ৪ জন। আরও ৬ জনের খবর পাওয়া গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।”

নবান্ন সভাঘরে এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আমাদের চিকিৎসায় অনেকেই সুস্থ হয়ে উঠছেন।” à¦¤à¦¿à¦¨à¦¿ পরিসংখ্যান দিয়ে বলেন, à¦°à¦¾à¦œà§à¦¯à§‡ মোট ২০৬ টি কোয়রান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। সরকারি কোয়রান্টিন সেন্টারে এই মুহূর্তে রয়েছেন à§§ হাজার ৮৯২ জন। ছাড়া পেয়েছেন à§© হাজার ২১৮ জন। কোভিড-১৯ এর চিকিৎসার জন্য রাজ্যে ৫৯টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck