অনশনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার

3rd December 2019 পশ্চিমবঙ্গ
অনশনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার


বাংলা নিউজঃ ক্লাস কামাই করে চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে গত ১৯ দিন ধরে সল্টলেকে অনশনরত পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক পদক্ষেপের পথে হাঁটার ইঙ্গিত দিল প্রশাসন। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে যেভাবে তাঁরা স্কুলে হাজিরা না দিয়ে আন্দোলন করছেন, তাকে আর মোটেও ভালো চোখে দেখছে না নবান্ন। তাই স্কুলে অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের এবার শোকজ করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা শুভাঞ্জন দাস গত ২৯ তারিখ সব জেলার ডিআই’দের এক সার্কুলার পাঠিয়ে জানিয়েছেন, বিগত à§§à§§ থেকে ২২ তারিখ পর্যন্ত যে সব পার্শ্বশিক্ষক আগাম না জানিয়ে বা বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত রয়েছেন, তাঁদের শোকজ করতে হবে। যাঁদের সন্তোষজনক জবাব মিলবে না, তাঁদের বিষয়টি তাঁর দপ্তরকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে ওই সার্কুলারে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck