করোনা আক্রান্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

6th April 2020 বিশ্ব
করোনা আক্রান্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত ২৭ মার্চ করোনার কিছু উপসর্গ নিয়ে আইসোলেশনে গিয়েছিলেন। আপাতত ১০,ডাউনিং স্ট্রীট থেকে জানানো হয়েছে বরিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে শেষ দশ দিন তিনি একেবারে আলাদা থাকার পরে করোনা পরীক্ষায় তা পজিটিভ আসায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে নটায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সে সময়ে। ডাউনিং স্ট্রীটের এক আধিকারিকের কথায় জনসনের চিকিৎসকের পরামর্শ মতোই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনওভাবে যাতে সমস্যা না ছড়ায় তাই এই পদক্ষেপ করা হয়েছে। আপাতত সোমবার থেকে বরিসের চেয়ার সামলাবেন বিদেশমন্ত্রী ডমিনিক র্যাব। জনসন গত শুক্রবার পর্যন্ত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজ সামলেছেন বাড়ি থেকেই। তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ২৬ মার্চ। তিনি এনএসএইচের সমস্ত কর্মীর উদ্দেশে প্রকাশ্যে করতালির মাধ্যমে তাঁদের কাজের প্রশংসা করে উদ্বুদ্ধ করেছিলেন। দম্পতির প্রথম সন্তানের মা হতে চলেছেন জনসনের স্ত্রী ক্যারি সাইমন্ডস। তিনি শনিবার টুইট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাঁর পরীক্ষা করার দরকার নেই। সাত দিন তিনি বিশ্রাম করেছেন, এখন অনেকটাই সুস্থ লাগছে তাঁর। বরিস জনসনের খবর প্রকাশ্যে আসার পরেই ব্রিটেনের রানী এলিজাবেথ জাতির উদ্দেশে বলেছেন এর আগেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ব্রিটেন, তবে এটি অন্যরকম। রানী বলেছেন, ৬৮ বছরের শাসনকালে তিনি এরকম দেখছেন প্রথমবার। তিনি বিশ্বাস করেন বিশ্বজুড়ে সমস্ত দেশে বিজ্ঞানের দুর্দান্ত অগ্রগতি হয়েছে। নিজেদের সহজাত সহানুভূতি মাধ্যমে করোনা মোকাবিলায় সাফল্য পাবেন। সেই সাফল্য গোটা মানবজাতিরই হবে। তিনি বিশ্বাস করেন সুসময় ফিরে আসবেই। আবার সকলে বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে থাকতে পারবেন। আমেরিকায় এখনও পর্যন্ত ৪৯৩৪ জন মারা গেছেন এই ভাইরাসের আক্রমণে। শনি ও রবিবারের মধ্যেই ৬২১ জনের মৃত্যু হয়েছে। করোনভাইরাসে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck