হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি শিকেয়, সরকারের দ্বারস্থ বেঙ্গল কেমিক্যালস

12th April 2020 পশ্চিমবঙ্গ
হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি শিকেয়, সরকারের দ্বারস্থ বেঙ্গল কেমিক্যালস


কলকাতা: à¦¨à¦¿à¦°à§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা রোগীদের শুশ্রূষায় হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেটের কার্যকারিতা এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। তবু কিছু ক্ষেত্রে তা এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরিতে সাহায্য করছে দেখে এখন করোনা কেন্দ্রির মহামারী পরিস্থিতিতে এই ওষুধের চাহিদা এক লাফে বেড়েছে কয়েক গুণ। হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ক্ষেত্রে প্রথম সারির দেশ হওয়ায় এজন্য ভারতের উপর চাপ পড়েছে বাড়তি। কারণ, দেশের মাত্র দুটি সংস্থা এই ওষুধ এখন তৈরি করে থাকে। আর তা তৈরি করতে পরিকাঠামোগতভাবে সক্ষম দেশের ঐতিহ্যবাহী প্রথম ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেঙ্গল কেমিক্যালস। দ্রুততার সঙ্গে শুক্রবার এই সংস্থাকে হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর ছাড়পত্র দিয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলারও।
কিন্তু রাতারাতি পরিকাঠামো তৈরি এবং সরকারি ছাড়পত্র জোগাড় করেও হাইড্রক্সিক্লোরোকুইন কবে বেঙ্গল কেমিক্যালস বানাতে পারবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ, এই ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় কোনও কাঁচামাল সংস্থার ভাঁড়ারে এখন মজুত নেই। এই শোচনীয় হালের কথা জানিয়ে কাঁচামালের সংস্থান করে দেওয়ার জন্য সংস্থা কর্তৃপক্ষ মুখ চেয়ে বসে আছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। ড্রাগ কন্ট্রোলারের ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার সন্ধ্যাতেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পিএম চন্দ্রাইয়া কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের সচিবের কাছে কাঁচামালের পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছেন। একই চিঠি তিনি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্যসচিব বিবেক কুমারকেও। দুই সরকারকেই তিনি জানিয়েছেন, কাঁচামালের ব্যবস্থা করে দিলেই তাঁরা দ্রুত ওই ট্যাবলেট বানানো চালু করে দিতে পারবেন ৪৮ ঘণ্টার মধ্যে। দেশের এই কঠিন পরিস্থিতিতে কোনওরকম লাভ ছাড়াই তাঁরা এই ওষুধ সরকারকে সরবরাহ করতে তৈরি বলেও তিনি জানিয়েছেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck