র‌্যাপিড টেস্ট কী? কেন রাজ্যে শুরু হল

21st April 2020 পশ্চিমবঙ্গ
 র‌্যাপিড টেস্ট কী? কেন রাজ্যে শুরু হল


শরীরে কোনও ভাইরাস প্রবেশ করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে এই অ্যান্টিবডি চিহ্নিত করা হয়। এই টেস্ট সরাসরি ভাইরাসকে চিহ্নিত করতে পারে না। র‌্যাপিড টেস্ট পজিটিভ হওয়ার অর্থ হল, শরীরে ইতিমধ্যেই ভাইরাসের উপস্থিতি রয়েছে এবং শরীর সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডিও তৈরি করে ফেলেছে।
 অ্যান্টিবডি টেস্টের দু’টি ভাগ রয়েছে—আইজিএম এবং আইজিজি।
 জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরে প্রথমে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়। এক্ষেত্রে আইজিএম অ্যান্টিবডি টেস্ট করে শরীরে এই অ্যান্টিবডির উপস্থিতি নিশ্চিত করা যায়।
 ভাইরাস প্রবেশের বেশ কিছুটা সময় বাদে শরীরে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়। আইজিজি অ্যান্টিবডি মেমরি হিসেবে শরীরে বেশিদিন থাকে। এক্ষেত্রে আইজিজি টেস্ট করে এর সম্বন্ধে জানা যায়।
 আঙুলের ডগাতে সুচ ফুটিয়ে সামান্য রক্ত নিয়ে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হয়।
 র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের নির্দিষ্ট কিট রয়েছে। এই টেস্ট কিটের মধ্যে আইজিএম এবং আইজিজি দুই ধরনের টেস্ট স্ট্রিপ থাকে।
 টেস্ট করতে মোটামুটি ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে।
 কোনও একজনের রোগ নির্দিষ্ট করতে এই পরীক্ষার তেমন গুরুত্ব নেই। বরং কোনও একটি নির্দিষ্ট অঞ্চলে বা একদল মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব দ্রুত জানতে সাহায্য করে এই টেস্ট।
 সুবিধা: আরটি পিসিআর পরীক্ষার ল্যাবরেটরি সব জায়গায় নেই। এই পরীক্ষা অনেকটাই সময়সাপেক্ষ। মোটামুটি স্যাম্পল কালেকশন থেকে রিপোর্ট পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় পর্যন্ত লেগে যাচ্ছে। সেই দিক থেকে র‌্যাপিড টেস্ট করতে তেমন কোনও বড়সড় পরিকাঠামোর প্রয়োজন নেই। একসঙ্গে অনেকের পরীক্ষা করা যায়। খুব দ্রুত বড় সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণ চিহ্নিত করা সম্ভব।
 অসুবিধা: শরীরের অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগে। আর অ্যান্টিবডি তৈরির আগে এই টেস্ট করলে রিপোর্টে কিছু ধরা পড়ে না। তাই শরীরে ভাইরাস প্রবেশের দ্বিতীয় সপ্তাহে গিয়ে এই টেস্ট করার কথা বলা হয়েছে। অন্যদিকে শরীরে ভাইরাস প্রবেশের প্রথম সপ্তাহেই আরটি পিসিআর টেস্ট করে ভাইরাসের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যেতে পারে। র‌্যাপিড টেস্ট করোনার মূল টেস্ট নয়। বরং ঘুরিয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হল কি না সেই বিষয়টি এখানে দেখা হয়।
* তথ্যসূত্র: পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সৌমিত্র ঘোষ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck