২৮ দিন পর পূর্ব বর্ধমানের প্রত্যেকেই সুস্থ

23rd April 2020 পশ্চিমবঙ্গ
২৮ দিন পর পূর্ব বর্ধমানের প্রত্যেকেই সুস্থ


বর্ধমান, : করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর পূর্ব বর্ধমানে। কারণ, ২৮ দিনের হোম কোয়ারেন্টাইন সময়সীমা সম্পন্ন করে এই জেলায় প্রায় ৩০ হাজার মানুষ মুক্ত হয়েছেন। বিদেশ ও ভিন রাজ্য থেকে তাঁরা এই জেলায় ফিরেছিলেন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পর তাঁদের আরও ১৪ দিন বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ২৮ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন তাঁরা। আরও স্বস্তির খবর হল, তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। প্রশাসনের দাবি, সংখ্যা গরিষ্ঠ মানুষই হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। তবে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলায় এখনও সাড়ে চার হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্যদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের উপরেই রুটিনমাফিক নজরদারি চালানো হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে কেবলমাত্র এক ব্যক্তির শরীরে মিলেছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত তিনিই এই জেলার একমাত্র করোনা পজিটিভ রোগী। বুধবার সকাল পর্যন্ত এই জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ নেওয়ার সঙ্গ এই জেলায় বিদেশ ফেরত ও ভিন রাজ্য ফেরতদের দ্রুত চিহ্নিত করা হয়েছিল। এই চিহ্নিত করার কাজে প্রশাসন, স্বাস্থ্যদপ্তরের সঙ্গে আশাকর্মী, পুরসভার স্বাস্থ্যকর্মী, সিভিক ভলান্টিয়ার, পুলিস, কুইক রেসপন্স টিম সহ অনেককে কাজে লাগানো হয়েছিল। কারণ, বিদেশ বা ভিন রাজ্য ফেরতদের মধ্যে কেউ করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকলে কিংবা কেউ করোনা ভাইরাসের শিকার হয়ে থাকলে তাঁদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ত। তাই হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে তাঁদের সকলকে বাড়ির ভিতরে সীমাবদ্ধ করে রাখা হয়।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck