নিয়োগ বাতিল করছে দেশি-বিদেশি বহু সংস্থাই , সদ্য পাশ করাদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

24th April 2020 পশ্চিমবঙ্গ
  নিয়োগ বাতিল করছে দেশি-বিদেশি বহু সংস্থাই , সদ্য পাশ করাদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ


নয়াদিল্লি,২৩ এপ্রিল: একের পর এক দেশি ও বিদেশি সংস্থা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে। করোনা ভাইরাসের জেরে লকডাউনের কারণে বিশ্বজুড়ে প্রবল আর্থিক মন্দার সঙ্গে পাল্লা দিয়ে কর্মহীনতার হাতছানি রীতিমতো সঙ্কটজনক পরিস্থিতি তৈরি করতে চলেছে অদূর ভবিষ্যতে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট এসেছে, দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য পাশ করা যাদের বিভিন্ন দেশি বিদেশি সংস্থা নিয়োগপত্র দিয়েছিল, সেই নিয়োগ বাতিল করা হচ্ছে। এই প্রবণতা সাধারণ ইঞ্জিনিয়ারিং কলেজই শুধু নয়, আইআইটি এবং আইআইএমের মতো সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে পাশ করা কর্মপ্রার্থীদের ক্ষেত্রেও ঘটেছে। একদিকে যেমন সিংহভাগ সংস্থার পক্ষ থেকে যাদের নিয়োগ করা হবে বলে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তারা একে একে সেই নিয়োগ বাতিল করছে, আবার অন্যদিকে বিভিন্ন দেশি বিদেশি সংস্থা জানিয়ে দিয়েছে ২০২০-২১ আর্থিক বছরে তারা আর কোনও নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করবে না। অর্থাৎ নিয়োগ হবে না। আর এই খবরে সব মহলেই নেমে এসেছে উদ্বেগের ছায়া। আর্থিক মন্দায় বহু কর্মীছাঁটাইয়ের শঙ্কায় প্রায় সব সেক্টরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বহু সংস্থা। আর সেই কারণেই লকডাউন পরবর্তী সময়ে প্রবল কর্মহীনতা সৃষ্টি হতে চলেছে ভারতে। গত বছরই নীতি আয়োগের একটি রিপোর্টে বলা হয়েছে ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে বিগত কয়েকবছরে। করোনা ভাইরাসের আক্রমণ সেই সঙ্কটকে আরও গভীর করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট আসছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিতে কর্মীছাঁটাই চরম আকার নিচ্ছে। একই পরিস্থিতি বৃহৎ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck