রাজ্যসভায় ওয়াকআউট নয় , উপস্থিত থেকে ক্যাব বিল এর বিরুদ্ধে ভোট দেক সাংসদরা

10th December 2019 পশ্চিমবঙ্গ
রাজ্যসভায় ওয়াকআউট নয় , উপস্থিত থেকে ক্যাব বিল এর বিরুদ্ধে ভোট দেক সাংসদরা


বাংলা নিউজঃ     রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) পেশ হওয়ার আগেই এর বিরুদ্ধে ভোট দিতে তৃণমূলের উপর চাপ বাড়াল রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠন। সোমবার প্রেস ক্লাবে এরকম বেশ কয়েকটি গণ সংগঠনের কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন প্রস্তাবিত ক্যাব এবং এনআরসি’র বিরোধিতা করার জন্য। সেখানেই তাঁরা রাজ্যের শাসকদল তৃণমূলের সাংসদদের আহ্বান জানিয়েছেন, মুখে বিরোধিতা করে ওয়াকআউট নয়, এই সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে সরাসরি ভোট দিন তাঁরা। তা নাহলে এর ফল টের পাবে তৃণমূল। তাদের ভোটব্যাঙ্কে এর প্রভাব পড়বে। ফোরাম ফর ডেমোক্র্যাসি অ্যান্ড কমিউনাল অ্যামিটির তরফে আব্দুল আজিজ বলেন, লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়া নিয়ে কারও কোনও সংশয় নেই। কিন্তু রাজ্যসভায় বিলের বিরোধিতায় ভোট না দিয়ে ওয়াকআউট করলে তা ঘুরপথে বিলকে সমর্থনই করা হবে। বিগত বছরগুলিতে এভাবে একাধিক বিল পাশ করাতে তৃণমূল আসলে বিজেপি’কে সাহায্য করেছে বলে মন্তব্য করেন তিনি। একই মত প্রকাশ করেন জমিয়তে ইসলামি হিন্দের তরফে মৌলানা আব্দুর রফিক। তিনি বলেন, এই বিলকে সরাসরি বা ঘুরপথে সমর্থনের অর্থ পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যাওয়া। সেটা নিশ্চয়ই এ রাজ্যের তৃণমূল সাংসদরা মাথায় রাখবেন। উপস্থিত ছিলেন মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত কবি প্রসূন ভৌমিক। তিনি বলেন, নানা মতের লোকজন আমরা এই ইস্যুতে এক হয়েছি। এই সংবিধান বিরোধী বিলের বিরোধিতা তৃণমূল প্রথম থেকে করে আসছে এবং করবে বলে জানান তিনি।  এই বিল সংবিধান বিরোধী , মুসলিমদের উপরে অত্যাচার করার জন্য এই বিল তৈরি করছে বিজেপি । 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck