ভাইরাস ছড়াচ্ছে কেন্দ্রীয় দল: মন্ত্রী

27th April 2020 পশ্চিমবঙ্গ
ভাইরাস ছড়াচ্ছে কেন্দ্রীয় দল: মন্ত্রী


দক্ষিণবঙ্গে কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তা ও ঘিঞ্জি এলাকার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যেরা রবিবারেও উত্তরবঙ্গে বিধান মার্কেট, মুরগিহাটি বাজার পরিদর্শন করেন। ক্যামেরাবন্দি করেন বিভিন্ন অঞ্চলের ছবি। সেই সঙ্গেই ওই কেন্দ্রীয় প্রতিনিধিদলের বঙ্গ সফর ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানাপড়েন এ দিন তুঙ্গে উঠেছে। করোনা-কালবেলায় পশ্চিমবঙ্গে ওই দলের উপস্থিতির পিছনে রাজনৈতিক কারণ আছে বলে এ দিন তো প দাগেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী  রবীন্দ্রনাথ ঘোষ । ভয়াল ভাইরাসের মহামারির মোকাবিলায় যৌথ লড়াইয়ের ডাক দেওয়া হচ্ছে সর্বস্তরেই। তার মধ্যে ওই কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যেরা আসলে এ রাজ্যে বিজেপি-কে সাহায্য করতে এসেছেন বলে এ দিন অভিযোগ করেন রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, ‘‘এঁরাই দিল্লি থেকে ভাইরাস নিয়ে এসে এখানে ছড়াচ্ছেন। ওঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হোক। তত দিন ওঁরা ঘরবন্দি থাকুন।’’

কেন্দ্রীয় দলটির নেতৃত্বে থাকা বিনীত জোশী রাজ্যের মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে কিছু বলেননি ঠিকই। কিন্তু রাজ্যকে দোষ দিতে ছাড়েননি। তিনি বলেন, ‘‘রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। আমরা ওঁদের সাহায্য চেয়ে অপেক্ষা করছি। রাজ্যের এগিয়ে আসা উচিত। লকডাউন কঠোর ভাবে বলবৎ করা উচিত।’’





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck