ভিন রাজ্যে আটকে পড়া মানুষের ঘরে ফিরিয়ে আনা হবে - বললেন মমতা

27th April 2020 পশ্চিমবঙ্গ
ভিন রাজ্যে আটকে পড়া মানুষের ঘরে ফিরিয়ে আনা হবে - বললেন মমতা


কলকাতাঃ লকডাউনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া রাজ্যবাসীকে বাড়ি ফেরাতে যাবতীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার।সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটারে এই ঘোষণা করে লিখেছেন, ‘‌আমি আমার অফিসারদের বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যতদিন আমি এখানে আছি, বাংলার কোনও মানুষ নিজেকে অসহায় ভাববেন না। আমি এই দুঃসময়ে আপনাদের সঙ্গেই আছি।’‌
রাজস্থানের কোটায় বাংলার বহু ছাত্রছাত্রী আটকে পড়েছেন লকডাউনের কারণে। তাঁদের ফেরানোর বিষয়ে মমতা টুইটারে লিখেছেন, ‘‌আমি নিজে ব্যক্তিগতভাবে এটা তদারক করছি আর  à¦¯à¦¾à¦¤à§‡ প্রত্যেকে সাহায্য পায় সেজন্য আমরা কোনও উপায় বাকি রাখব না। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর কোটায় আটকে থাকা বাংলার সব ছাত্রছাত্রীরাই দ্রুত তাঁদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।’‌ প্রসঙ্গত, এর আগে উত্তর প্রদেশ, অসম এবং মধ্য প্রদেশের সরকারও কোটায় আটকে থাকা তাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck