সুনীল ছেত্রীকে এক ভক্তের হাস্যকর আবদার

3rd May 2020 খেলা
সুনীল ছেত্রীকে এক ভক্তের হাস্যকর আবদার


ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী  শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ভক্তের উদ্ভট আবদার শেয়ার করেছেন। আসলে সুনীল ছেত্রীকে  তাঁর সেই বিশেষ ভক্তটি একটি মেসেজ করেছেন। তাতে তিনি সুনীল ছেত্রীর নেটফ্লিক্সের পাসওয়ার্ড চেয়ে বসেছেন।ওই ভক্ত আরও বলেন যে সুনীল ছেত্রি লকডাউনের পরে নিজের নেটফ্লিক্সের পাসওয়ার্ড পাল্টে নিতে পারেন ।নেটফ্লিক্স ওটিটি কনটেন্ট এবং এর মান্থলি চার্জ খুব বেশি হয় যা সাধারন মানুষের পক্ষে বহন করা দুস্কর।কিন্তু সুনীল এতে রাগ করেন নি বরং মজাই পেয়েছেন ওই ভক্তের টুইট দেখে।  "দেখুন একজন তাঁর চাহিদা কীরকম সরাসরি জানিয়েছেন, আর সত্যিই এরকম চাহিদা শোনার পর, সেটা নিয়ে ভাবতেই হচ্ছে," লেখেন সুনীল। ছেত্রী তাঁর ভক্তের সেই মেসেজটির স্ক্রিনশট তুলে শেয়ার করেছেন।আন্তর্জাতিক গোল স্কোরিং তালিকায় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের পরেই রয়েছেন সুনীল ছেত্রী।





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck