ভারতবাসীর উপর CAB এর প্রভাব

13th December 2019 পশ্চিমবঙ্গ
ভারতবাসীর উপর CAB এর প্রভাব


রোহিত মণ্ডলঃ CAB শুধু মাত্র মুসলিমদের জীবন যাত্রায় প্রভাব ফেলবে এই ধারণা ভুল । এর প্রভাব পড়বে সমগ্র ভারতবাসীর উপর । আজ যদি ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে নাগরিকত্ব দেওয়া হয় তা হলে কিন্তু ভারত বর্ষের ২৫ কোটি মুসলিম ঘরে বসে থাকবে না এ কথা মনে রাখতে হবে । আসামে যেমন ৫ লক্ষ মুসলিম বিক্ষোভ করছে একি রকম ভাবে সারা ভারতবর্ষে এই রকম বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে । তাতে করে কি হবে । সরকার ইন্টারনেট , মোবাইল পরিষেবা বন্ধ করবে , ট্রেন বাতিল করবে সঙ্গে কার্ফু জারি হবে আর তার ফলে জন জীবন বিপর্যস্ত হবে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটবে হু হু করে । আর আপনি আমি ৫ টাকার জিনিস ৫০ টাকায় কিনতে বাধ্য হব । মানুষ রাস্তায় বেরতে ভয় পাবে । তাই তো । আর সরকার এসি ঘরে বসে মজা লুটবে আর আপনাকে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আবার আগামি পাঁচ বছর গদিতে বসার টিকিট টা কেটে নেবে । তাই সাবধান হন সময় থাকতে । আওয়াজ তুলুন CAB অবিলম্বে প্রত্যাহার করতে । আমরা সাধারন মানুষ শান্তিতে বাঁচতে চাই ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck