আন্দোলনের নামে হিংসা বরদাস্ত নয়ঃ মুখ্যমন্ত্রী

15th December 2019 পশ্চিমবঙ্গ
আন্দোলনের নামে হিংসা বরদাস্ত নয়ঃ মুখ্যমন্ত্রী


বাংলা নিউজঃ নাগরিকত্ব আইন ইস্যুকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অংশে যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস-ট্রেনে আগুন লাগিয়ে, পাথর ছুঁড়ে যে বা যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিস-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব আইন ইস্যুতে রাজ্যের যে সমস্ত অংশে হিংসার ঘটনা ঘটেছে, তার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই গোলমাল পূর্বপরিকল্পিত। মানুষকে ভুল বুঝিয়ে হিংসাশ্রয়ী করা হচ্ছে। আন্দোলনের নামে কয়েকটি জায়গায় লুটপাট করা হচ্ছে। ধ্বংস করা হচ্ছে সরকারি সম্পত্তি। এই ঘটনার পিছনে কয়েকটি সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধন ও উস্কানি দেওয়ার বিষয়টিও সামনে আসছে।

মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হাওড়ার বিভিন্ন এলাকায় রাস্তা এবং রেল লাইন অবরোধ  করে একাধিক ট্রেনে একের পর এক আগুন ধরানো হয়, বিভিন্ন স্টেশনে চলে ভাঙচুর। আগুন ধরানো হয় টোল প্লাজ়ায় এবং অনেক বাসেও। মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে ভাঙচুর চালিয়ে ট্রেনে পাথর ছোড়া হয়। সকাল থেকে রাত পর্যন্ত হাসনাবাদ, লালগোলা-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলেনি। সব মিলিয়ে ভোগান্তি হয় সেই সাধারণ মানুষের।

এ দিন সকাল ১০টা থেকে গোলমাল শুরু হয় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। গরফা সেতুর উপরে ৮টি বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। খেজুরতলার কাছে আরও দু’টি গাড়িতে আগুন লাগানো হয়। দমকল ও পুলিশের দিকে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। ছোড়া হয় বোমাও। পাথরের আঘাতে ডিসি (সাউথ) স্বাতী ভাঙালিয়া-সহ আট জন আহত হন। পরে র‌্যাফ ও কমব্যাট ফোর্স এসে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেয়। চার ঘণ্টা ধরে ওই গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ থাকায় যানজটে আটকে পড়েন বহু মানুষ। বেলা আড়াইটে নাগাদ যান চলাচল শুরু হয় ওই রাস্তায়। হাওড়ার ভারপ্রাপ্ত কমিশনার তন্ময় রায়চৌধুরী বলেন, ‘‘পরিস্থিতি সামাল দিতে  লাঠি বা কাঁদানে গ্যাস ব্যবহার করা ছাড়া উপায় ছিল না।’’ হাওড়ার বিভিন্ন স্টেশনেও ভাঙচুর ও অবরোধ হয়। পাঁচলা-বেলতলা অঙ্কুরহাটি, উলুবেড়িয়ার পারিজাত, ধুলাসিমলা, রণমহলে ও সাঁকরাইলে দফায় দফায় সড়ক অবরোধ হয়। সাঁকরাইলের ডাকঘরে আগুন ধরিয়ে দেয় জনতা। বিকেলে হুগলির দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা অবরোধে তীব্র যানজটে ভুগতে হয় নাগরিকদের।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck