জয়েন্ট ও নিট পরীক্ষা হবে করোনার মাঝে

6th May 2020 পশ্চিমবঙ্গ
 জয়েন্ট ও নিট পরীক্ষা হবে করোনার মাঝে


লক ডাউনে সব পরীক্ষা বাতিল ছাত্র ছাত্রীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে ।আর এরই মাঝে শনা গেল আশার বানী।আগামী ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট (মেইন) প্রবেশিকা পরীক্ষা হবে বলে আজ ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। একইসঙ্গে তিনি জানালেন, ২৬ জুলাই হবে নিট (ইউজি)। জয়েন্ট অ্যাডভান্সড হবে আগস্ট মাসে। তবে তার দিনক্ষণ আজ ঘোষণা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। বলেছেন, শীঘ্রই ঘোষণা হবে। করোনা মোকাবিলায় লকডাউন উঠে পরিস্থিতি স্বাভাবিক হলেই হবে সিবিএসই’র দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা। ইউজিসির নেট’ও তাই। আইআইটি, এনআইটি এবং ট্রিপল আইটি’র মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ২০২০-২১ শিক্ষাবর্ষে ফি বাড়বে না বলেও জানিয়ে দেন তিনি। উত্তর-পূর্ব দিল্লি ছাড়া গোটা দেশে সিবিএসই’র দশম শ্রেণির আর কোনও পরীক্ষা হবে না বলেও ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরীক্ষার ১০ দিন আগে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, দিল্লির সংঘর্ষের কারণেই উত্তর-পূর্ব দিল্লিতে কিছু পরীক্ষা সম্পন্ন হয়নি। প্রায় ন’ লক্ষ ছাত্রছাত্রী জয়েন্ট এবং ১৬ লক্ষ ছাত্রছাত্রী নিট প্রবেশিকায় বসতে চলেছে।আগামী ১৮,২০, ২১, ২২ এবং ২৩ জুলাই জয়েন্ট (মেইন) অনুষ্ঠিত হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck