করোনার প্রতিষেধক পাওয়া যাবেনা উদাহরন দিয়ে জানাল হু এর দুত

6th May 2020 বিশ্ব
করোনার প্রতিষেধক পাওয়া যাবেনা উদাহরন দিয়ে জানাল হু এর দুত


ন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নেবারোর হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত বিশেষ দূত।প্রতিষেধক মিলবেই, একথা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এমন অনেক ভাইরাস আছে, যাদের কোনও টিকা আজ পর্যন্ত মেলেনি।মন্তব্যের সপক্ষে বেশ কিছু উদাহরণও তুলে ধরেছেন তিনি। এই বিজ্ঞানী বলেন, শুরুর দিকে মনে হয়ে ছিল, এইচআইভি-র টিকা শীঘ্রই মিলবে। কিন্তু প্রায় চার দশকে ৩ কোটি ২০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তা সত্ত্বেও মেলেনি কোনও জীবনদায়ী টিকা। ম্যালেরিয়ার প্রতিষেধক খোঁজার চেষ্টা চলছে আরও আগে থেকে। মেলেনি ডেঙ্গুর কোনও কার্যকরী টিকাও।এইচ আই ভি ভাইরাসের মত যদি করোনার টীকা আবিস্কার না হয় তবে কত মানুষ অকালে প্রান হারাবে তার হিসাব করাই সম্ভব নয়।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck