বাঁকুড়ার ১৩৪৭ জন ও ঝাড়গ্রামের ৫২৭ জন শ্রমিক ফিরবেন আজঃ স্টেশনে কি ব্যাবস্থা নিচ্ছে বাকুড়া প্রশাসন

10th May 2020 পশ্চিমবঙ্গ
বাঁকুড়ার ১৩৪৭ জন ও ঝাড়গ্রামের ৫২৭ জন শ্রমিক ফিরবেন আজঃ স্টেশনে কি ব্যাবস্থা নিচ্ছে বাকুড়া প্রশাসন


বেঙ্গলুরুতে আটকে পড়েছিলেন   বাঁকুড়া ও ঝাড়গ্রামের এরকম ১৯০০ জনকে নিয়ে আজ, রবিবার দুপুর নাগাদ বাঁকুড়া স্টেশনে পৌঁছবে জেলার প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন। তাই শনিবার সকাল থেকেই বাঁকুড়া স্টেশন চত্বরে পুলিশের তৎপরতা বেড়েছে। চারিদিক বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। বেঙ্গালুরু ফেরত যাত্রীদের শারীরিক পরীক্ষার প্রস্তুতিও চলছে জোর কদমে।প্রস্তুতির কাজ ঘুরে দেখেন অতিরিক্ত পুলিস সুপার শ্যামল সামন্ত, অতিরিক্ত জেলাশাসক অসীম বিশ্বাস সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকাট্রেনে বাঁকুড়ার ১৩৪৭ জন ও ঝাড়গ্রামের ৫২৭ জন শ্রমিক ফিরবেন। ট্রেন থেকে নামার পর স্বাস্থ্য পরীক্ষা করে ঝাড়গ্রামের বাসিন্দাদের বাসে করে নিজেদের জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যদিকে, জেলার বাসিন্দাদেরও নিজেদের এলাকায় পৌঁছনোর ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানায়, রবিবার দুপুরে ট্রেনটির বাঁকুড়া স্টেশনে পৌঁছনোর কথা রয়েছে। ট্রেনটি বাঁকুড়া স্টেশনে আসার পর সমস্ত যাত্রীর প্রথমে থার্মাল চেকিং করা হবে। পরে সন্দেহভাজনদের লালারসের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্যদপ্তর ও প্রশাসন।শহরের দিকে যে পার্কিং লট রয়েছে সেখানেই বাঁশ বেঁধে ব্যারিকেড করে টেস্টিং কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে। ওই কাউন্টারগুলিতে বাঁকুড়ার বাসিন্দাদের টেস্টিং ও নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে ঝাড়গ্রামের যাত্রীদের টেস্টিং ও নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীরা যাতে ট্রেন থেকে নেমে এদিকে ওদিকে চলে যেতে না পারে, সেজন্য স্টেশনের সিঁড়ি থেকে শুরু করে দু’দিকের সংলগ্ন এলাকায় বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছেরিকদের একটি দল।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck