বেলদাতে হয়ে গেল CAA এবং NRC এর বিরুদ্ধে ধিক্কার মিছিল

17th December 2019 পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
বেলদাতে হয়ে গেল CAA এবং NRC এর বিরুদ্ধে ধিক্কার মিছিল


বেলদাঃ কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন পাশ করেছে নাগরিকত্ব সংশোধন আইন বা ক্যাব । এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে । অনেক যায়গায় এই আন্দোলন হিংসাত্মক রুপ গ্রহন করেছে । এমন সময় বেলদার তৃনমূল কংগ্রেসও পিছিয়ে নেই । কয়েক হাজার মানুষ নিয়ে ক্যাব আইন এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বেলদা শহরে । এই মিছিলে সূর্য অট্ট , মিহির চন্দ , দিলিপ দাস সহ বহু তৃনমূলের বড় বড়  নেতারা উপস্থিত ছিলেন । সব থেকে বড় কথা হল এই মিছিলে সব ধর্মের মানুষ যোগদান করেছিলেন । মাননীয় দিলীপ দাস বলেন ," আমাদের দলের নেত্রী মমতা ব্যানাজী এই CAB আইন মানবেন না এবং রাজ্যে এই আইন করতে দেবেন না বলে দিয়েছেন । আমরাও সেই বার্তা জনগণকে দিচ্ছি । তবে আমরা সকল মুসলিম ভাই এর সাথে আছি , কিন্তু হিংসা না করে আমরা সকলে শান্তিপূর্ণ ভাবে মিছিল করে যাব "। 





Others News

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি

ঘাটালে বন্যার জলে নেমে দেখলেন মমতা বন্যা পরিস্থিতি


 News: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলার প্রতি কেন্দ্র উদাসীন। ভয়াবহ প্লাবনের কবলে পড়া এই রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের বকেয়া প্রকল্পগুলি নিয়েও ঠিক একইভাবে নীরব হয়ে রয়েছে তারা। à§©à§® বছরের পুরনো ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান আদায়ে এবার আন্দোলনের পথকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ে এমপি, এমএলএ এবং মন্ত্রীদের সম্মিলিত টিমকে দিল্লিতে দরবার করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি। প্রয়োজনে ধর্না সহ গণতান্ত্রিক সমস্ত রাস্তাকে অবলম্বন করেই যে বাংলার দাবি আদায় করা হবে, সে ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে মঙ্গলবার ঘাটালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে যেমন খতিয়ে দেখেছেন পরিস্থিতি, তেমনই ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের মধ্যে জরুরি সামগ্রী বিলিও করেছেন। 
ঝাড়গ্রাম থেকে আকাশপথে এদিন বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। আসার সময় হেলিকপ্টার থেকেই বন্যাদুর্গত এলাকা জরিপ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘অতিবর্ষণ তো হচ্ছেই, তার সঙ্গে জলাধারগুলি থেকে নাগাড়ে জল ছাড়ায় ভেসে যাচ্ছে সব এলাকা। পরিকল্পিত বন্যা এটা। অথচ সাধারণ মানুষকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সুন্দরবন ও দীঘা মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পরও অনুমোদন মিলছে না। পাওয়া যাচ্ছে না সাহায্য। আমি সব রিপোর্ট নিলাম। রা‌জ্য সরকার তার সাধ্যমতো কাজ করবে সাধারণের স্বার্থে।’ স্পষ্ট উষ্মা মুখ্যমন্ত্রীর গলায়—‘সবাইকে সরব হতে হবে। না হলে কেউ বাঁচব না। রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইঞার নেতৃত্বে দেব (ঘাটালের সাংসদ দীপক অধিকারী), জুন (মেদিনীপুরের বিধায়ক) সহ আরও এমপি, এমএলএরা দিল্লি যাবে। দাবি আদায়ে প্রয়োজনে ধর্নায় বসতে হবে। ’ 


blanck