গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে শহরের নাম

17th December 2019 ভারত
গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে শহরের নাম


বাংলা নিউজঃ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে সম্প্রতি বিতর্ক কম হয়নি। দেশদ্রোহী গডসেকে বিজেপির নেতা–মন্ত্রীরা মহান দেশভক্ত বলে ফেলেছেন। এবার মেরঠের নাম বদলে নাথুরাম গডসে করার প্রস্তাব উঠল। মেরঠের নাম বদল করতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার। নতুন নাম প্রস্তাব করেছে উত্তরপ্রদেশ সরকার। যে নাম শুনলে চমকে উঠবেন!‌ প্রস্তাবিত নাম পণ্ডিত নাথুরাম গডসে নগর। ইতিমধ্যেই নাম বদলের প্রস্তাবে জেলাশাসকের অনুমতি চেয়েছে রাজ্য সরকার। রাজস্ব বোর্ড জেলা শাসকের প্রতিক্রিয়া চেয়েছে এই বিষয়ে। জেলাশাসকের কাছে চিঠিতে বলা হয়েছে হাপুরের নাম বদল করে মহন্ত অবৈধনাথ নগর ও গাজিয়াবাদের নাম বদলে মহন্ত দিগ্বিজয় নগর রাখা হয়েছে। জানা গেছে, মেরঠের নাম বদলের জন্য চার মাসে তিনবার জেলাশাসকের কাছে প্রস্তাব পাঠিয়েছে যোগী সরকার। 





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck