বকেয়া ৫৫ হাজার কোটি দিচ্ছেনা আবার রাজনীতি করতেও ছাড়ছে না বিজেপিঃমমতা ব্যানার্জী

13th May 2020 পশ্চিমবঙ্গ
বকেয়া ৫৫ হাজার কোটি দিচ্ছেনা আবার রাজনীতি করতেও ছাড়ছে না  বিজেপিঃমমতা ব্যানার্জী


বাংলায় বিজেপির রাজনীতি নিয়ে রাজ্যের মানুষ নাজেহাল।এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের মধ্যে রাজস্ব আদায় হচ্ছে না। অথচ করোনা প্রতিরোধ, সবার জন্য খাদ্য সহ নানা সামাজিক পরিষেবায় বাড়তি খরচ হচ্ছে। মাসে কোষাগার থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে। তার উপরে রয়েছে ৫৫ হাজার কোটি টাকার ঋণ শোধ। কেন্দ্রের কাছে আমরা ৫২ হাজার কোটি টাকা পাব। ওটা ন্যায্য পাওনা। বারবার বলা সত্ত্বেও দিচ্ছে না।এরমধ্যে আবার স্পেশাল প্যাকেজ! প্রাপ্য টাকাই দিচ্ছে না, স্পেশাল প্যাকেজ তো দূরের কথা! বেশি কিছু চাইছি না। যেটা পাব, সেটাই দিন। মমতার কথায়, একদিকে প্রাপ্য থেকে বঞ্চিত করছে কেন্দ্র, অন্যদিকে এই সঙ্কটের সময়ে বিজেপি এখানে রাজনীতি করে চলেছে। ওরা রাজনীতি করছে ভোটের জন্য। ভোটের দেরি আছে। মানুষের পাশে না থেকে ফেসবুক, ফেকবুক আর সংবাদমাধ্যমে বড় বড় কথা। বিরক্তির সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের সময় রাজনীতি না করে রাস্তায় নামুন। করোনা যুদ্ধে শামিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের পাশে দাঁড়ান। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে চলেছেন পুলিস কর্মীরা। মানুষের দেখভাল, সেবা আর লকডাউন বিধি কঠোরভাবে লাগু করার পাশাপাশি তাঁরা রক্তদানও করছেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck