রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা - মমতা

15th May 2020 9:27 am পশ্চিমবঙ্গ
রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা - মমতা


কলকাতা: ‘মানুষের সময় নষ্ট করে শুধু ধেঁাকা, ধাপ্পাবাজি।’ নরেন্দ্র মোদির হাইভোল্টেজ আর্থিক প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বিতীয় দিনের ঘোষণাকে এই আক্রমণাত্মক ভাষাতেই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন, তা নিয়ে সীমাহীন আগ্রহে অপেক্ষা করেছিল গোটা দেশ। বুধবার নির্মলা সীতারামন তাঁর ডেপুটিকে নিয়ে যে সাংবাদিক সম্মেলন করেন, তা যাবতীয় আগ্রহে জল ঢেলে দেয়। বৃহস্পতিবার, দ্বিতীয় দিনেও তার অন্যথা হয়নি। বরং মানুষের জন্য প্যাকেজ ঘোষণার নামে এই দীর্ঘ বক্তৃতায় সাধারণ মানুষ যে আসলে কিছুই পেলেন না, সেটাই স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘মানুষ কী পাচ্ছে? উল্টে রাজ্যগুলিকে বলছে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত তহবিল থেকে টাকা খরচ করতে। এটা সম্ভব? প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড... এসব দুর্ঘটনায় বিপর্যয় মোকাবিলার টাকা খরচ করতে হয়। করোনা ঠেকাতেও যদি এই টাকা বেরিয়ে যায়, তাহলে ভবিষ্যতে কী হবে? একটা ফান্ডের টাকা অন্য খাতে ব্যবহার করিয়ে কেন্দ্রীয় সরকার আসলে মাছের তেলে মাছ ভাজছে। আর্থিকভাবে কোণঠাসা করে দিচ্ছে রাজ্যগুলোকে... পঙ্গু করে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে।’
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তঁার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাষণ আসলে তঁাদের সরকারের প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। এই তীব্র সঙ্কটে মানুষের পকেটে কী আসছে, তার দিশা মিলছে না। বরং মুখের সামনে একের পর এক ঋণের টোপ ঝুলিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্যাকেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুরেই বুধবারই বলেছিলেন, ‘সবটা বিগ জিরো।’ প্যাকেজ সংক্রান্ত ঘোষণার দ্বিতীয় দিনেও প্রাপ্তির ভঁাড়ার শূন্যই রয়ে গেল বলে সাফ জানিয়েছেন মমতা।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck