পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া দেবে রাজ্য

17th May 2020 12:14 pm ভারত
পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া দেবে রাজ্য


কলকাতা: ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফিরিয়ে আনার যাবতীয় খরচ বহন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি শনিবার চিঠি লিখে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বীরেন্দ্রকুমার যাদবকে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট রেল আধিকারিকদের জানিয়ে পরিযায়ী শ্রমিকদের থেকে যাতে কোনও ভাড়া নেওয়া না হয়, তা সুনিশ্চিত করার কথাও চিঠিতে লিখেছেন মুখ্যসচিব। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন মমতা নিজেই। তিনি লিখেছেন, পরিশ্রমী পরিযায়ীদের কুর্নিশ জানাই। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফেরার যাবতীয় খরচ আমরাই বহন করব। সঙ্গে মুখ্যসচিবের চিঠিও সংযুক্ত করেছেন মমতা। এদিকে, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট বার্তায় বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। তিনি আটকে থাকা শ্রমিকদের নাম এবং তাঁদের গন্তব্যস্থলের একটি তালিকা তৈরি করতে বলেছেন জেলাশাসকদের। যা রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে রেলের কাছে জমা দিতে বলেছেন।
প্রসঙ্গত আজ, রবিবার থেকে দেশের ১৫টি রাজ্যে আটক লক্ষাধিক পরিযায়ী শ্রমিক ট্রেনে করে ঘরে ফিরবেন। রবিবার মুম্বই থেকে ছাড়বে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি। এই পর্বের শেষ ট্রেনটি আগামী ১৪ জুন ছাড়বে কেরলের এরনাকুলাম থেকে।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই ভিন রাজ্যে আটকে পড়া পর্যটক, পড়ুয়া এবং চিকিৎসার জন্য যাওয়া সবাইকে ঘরে ফেরাতে সরকার বদ্ধপরিকর। মোট ১১০টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা ট্রেনে ফিরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে রিজার্ভেশন স্লিপ দেওয়া হবে। সকলের যথাযথভাবে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। প্রয়োজনে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্রসচিব বলেন, আগামী ১৮ মে বাংলাদেশের ঢাকা থেকে বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ১৬০ জনকে। স্বাস্থ্য পরীক্ষার পরে নিজ খরচে তাঁরা নির্ধারিত হোটেলে থাকতে পারেন অথবা সরকারি খরচে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন সেন্টারেও তাঁরা থাকতে পারেন। প্রসঙ্গত, ওইদিন সকালেই কলকাতায় আটকে থাকা বাঙালিরা ফিরে যাবেন ঢাকায়।
আলাপনবাবু জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের প্রায় ১৭ লক্ষ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে রাজ্যে ফিরে আসতে চেয়ে এখনও পর্যন্ত সরকারি অ্যাপ এবং অন্যান্য মাধ্যমে ২ লক্ষ ৯২ হাজার ৩৯৫ জন আবেদন করেছেন। দফায় দফায় তাঁদের সবাইকে ফিরিয়ে আনা হবে। স্বরাষ্ট্রসচিব জানান, নিজের উদ্যোগে ভিন রাজ্য থেকে ফিরে আসতে চাওয়া ১ লক্ষ ১৪ হাজার ৯৯২ জনকে এন্ট্রি পাস দেওয়া হয়েছে। একইভাবে ফিরতে চাওয়া ২ লক্ষ ১৫ হাজার ৯১৫ জনকে দেওয়া হয়েছে এক্সিট পাস। এদিকে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck