এসএসকে এবং এমএসকে শিক্ষকদের পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেবে রাজ্য সরকার।

22nd December 2019 পশ্চিমবঙ্গ
এসএসকে এবং এমএসকে শিক্ষকদের পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেবে রাজ্য সরকার।


 à¦¬à¦¾à¦‚লা খবরঃ এবার এসএসকে এবং এমএসকে শিক্ষকদের পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেবে রাজ্য সরকার। এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। এই দাবি নিয়েই বহুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষা সহায়ক এবং সহায়িকারা। তাঁদের দাবি বাস্তবায়িত হল। তবে এজন্য এসএসকে এবং এমএসকে শিক্ষকদের একটি অপশন ফর্ম পূরণ করতে হবে। যাঁদের ৬০ বছরের মধ্যে বয়স, তাঁদের এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যাঁরা ফর্ম জমা দেবেন, একমাত্র তাঁরাই পার্শ্বশিক্ষকদের সমতুল্য সুযোগ-সুবিধা পাবেন। শুধু তাই নয়, এসএসকে এবং এমএসকে শিক্ষকদের প্রশাসনিক নিয়ন্ত্রণও শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হল। পুরোটাই আগামী বছর à§§ এপ্রিল থেকে কার্যকর হবে। উল্লেখ্য, এতদিন এই শিক্ষকরা পঞ্চায়েত দপ্তরের অধীনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে এই শিক্ষকদের অপশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে তাঁদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে। বর্তমানে এসএসকে-এমএসকে শিক্ষকদের অবসরের বয়স ৬৫। পার্শ্বশিক্ষক সহ বাকি শিক্ষকদের ক্ষেত্রে সেটা ৬০। তাই পার্শ্বশিক্ষকরা যে সুবিধা পান, তা পেতে গেলে এসএসকে-এমএসকে শিক্ষকদের এই অপশন ফর্ম জমা দিতে হবে। যদিও এটি ঐচ্ছিক। কেউ চাইলে তা নিতে পারেন, আবার কেউ মনে করলে ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন। সেক্ষেত্রে তিনি পার্শ্বশিক্ষকের পদমর্যাদা পাবেন না। তবে পার্শ্বশিক্ষকরা কী কী সুবিধা-সুযোগ পান, তা অবশ্য এই বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তাই এসএসকে-এমএসকে শিক্ষকরা এ নিয়ে একটু ধোঁয়াশায় রয়েছেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck