জেনে নিন লকডাউনের চতুর্থ দফায় কী কী খুলছে রাজ্যে

18th May 2020 5:00 pm পশ্চিমবঙ্গ
জেনে নিন লকডাউনের চতুর্থ দফায় কী কী খুলছে রাজ্যে


নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রের নির্দেশ মতো à§©à§§ মে পর্যন্ত এ রাজ্যেও চলবে লকডাউন। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বাংলায় সরকারিভাবে নাইটকারফিউ ঘোষণা করা হবে না। তিনি বলেন, “নাইট কারফিউ বলে সরকারিভাবে কিছু থাকছে না। সাধারণ মানুষের ভোগান্তি হোক, চাই না। তবে হ্যাঁ, বেআইনি জমায়েত যেন না হয়, সেদিকে নজর রাখা হবে।” চলুন দেখে নেওয়া যাক চতুর্থ দফায় কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়।
১. রাজ্যের বুথ ও ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোনকে তিন ভাগ করা হল। এ অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন, বি-বাফার জোন ও সি-ক্লিন জোন। ২৭ মে থেকে বি ও সি জোনে ২জন করে যাত্রী নিয়ে চলবে অটো।
২. ২১ মে থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে।
৩. ২৭ মে থেকে জোড়-বিজোড় নীতিতে হকার্স মার্কেট খুলবে। জোড়-বিজোড় নীতিতে খোলা হবে দোকান। তা ঠিক করতে তৈরি হচ্ছে বিশেষ কমিটি। এর জন্য পাস দেবে পুলিশ।

৪. ৫০ শতাংশ কর্মীদের নিয়ে বেসরকারি সংস্থাগুলি খুলবে।
৫. মলের ভিতর থাকা অফিসও খোলা যাবে। শপিং মল খোলা যাবে নয়।
৬. সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে। তবে রেস্তরাঁ খুলতে পারবেন না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
৭. সামাজিক দূরত্ব মেনে খোলা যাবে সেলুন, সাঁলো, পার্লার। তবে ছুরি-কাঁচি স্যানিটাইজ করা বাধ্যতামূলক। এর জন্য বিশেষ গাইডলাইন আনা হচ্ছে।
৮. ২১ মে থেকে আন্তঃরাজ্য বাস চলবে। ২৭ মে থেকে অটোতে দুজন করে যাত্রী নিয়ে চলবে।
৯. মৃতদেহের শেষকৃত্য-সহ একাধিক সামাজিক অনুষ্ঠানে ১৫ জন হাজির থাকতে পারবেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck