রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন, মৃত ৪

24th May 2020 9:10 am পশ্চিমবঙ্গ
রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন, মৃত ৪


কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হলেন আরও ১২৭ জন। মৃত্যু হল আরও চারজনের। মোট ও সক্রিয় আক্রান্তের সংখ্যা হয়েছে যথাক্রমে ৩৪৫৯ ও ১৯০৯। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। আরও ৭২ জন কো-মরবিডিটিতে মারা গিয়েছেন। স্বাস্থ্য দপ্তর শনিবার এক বুলেটিনে এ খবর জানিয়ে বলেছে, আরও ৬০ জন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ১২৮১। সুস্থতার হার ৩৭.০৩ শতাংশ।
উল্লেখযোগ্য বিষয় হল, সুপার সাইক্লোন উম-পুনের জেরে এক ধাক্কায় করোনা পরীক্ষা প্রায় তিন হাজার কমে গিয়েছিল রাজ্যে। কিন্তু, নজিরবিহীন চেষ্টায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে এখনও পর্যন্ত রেকর্ড ৯ হাজারের বেশি করোনা পরীক্ষা (৯০০৯) হয়েছে। মোট পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬০৮। করোনা পরীক্ষাগারের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩। এর মধ্যে ১১টি বেড়েছে মাত্র এক সপ্তাহে।
এদিকে সল্টলেক সেক্টর ১-এর এক করোনা আক্রান্ত বৃদ্ধ সল্টলেক আমরি হাসপাতালে বেশ কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাতে মারা যান। করোনাতেই মৃত্যু হয়েছে কি না, সেবিষয়ে স্বাস্থ্য দপ্তর সরকারিভাবে কিছু জানায়নি। তবে ওই বাড়ি জীবাণুমুক্ত করতে ও বাসিন্দাদের কোয়ারেন্টাইনে পাঠাতে নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু, বাড়ির সকলেরই বয়স ৭৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাঁদের কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানো হয়নি, বাড়িতেই রাখা হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck