জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন সরকারি কর্মীদের

26th December 2019 পশ্চিমবঙ্গ
জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন সরকারি কর্মীদের


বাংলা নিউজঃ  কলকাতা: আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্ধিত হারে বেতন পাবেন। অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে। তার জন্য সরকারি পর্যায়ে নানা তৎপরতা চলছে। কিন্তু জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এই মামলার কোনও প্রভাব বর্ধিত হারে বেতন পাওয়ার উপর পড়ে কি না, কর্মিমহলে সেটাই এখন বড় প্রশ্ন। আগামী ৯ জানুয়ারি মামলাটি শুনানির দিন রয়েছে।
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা ডিএ মামলাটির চূড়ান্ত নিস্পত্তি করার দায়িত্ব স্যাটের উপর ছেড়ে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত ২৬ জুলাই ওই মামলার রায় দেয় স্যাট। সেই রায়ে বলা হয়েছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ভাতা দেওয়ার আগে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর না হলে এক বছরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে বলা হয়েছিল। বকেয়া মেটানোর ব্যাপারে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে নীতি ঘোষণা করতে বলা হয়েছিল।
কিন্তু ডিএ-র ব্যাপারে রাজ্য সরকার এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের জানুয়ারি থেকে চালু করা হল বলে ধরে নেওয়া হয়েছে। ওই সময়ের ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বেতন হার নির্ধারিত হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসের পর বাৎসরিক বেতন বৃদ্ধির সুবিধাও কর্মীদের দিচ্ছে সরকার। কিন্তু ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কোনও বকেয়া টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের দাবি, ২০১৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র নিরিখে অনেক টাকা বকেয়া আছে রাজ্য কর্মীদের। কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দেওয়ার জন্য স্যাট নির্দেশ দিয়েছে বলে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck