হাজারের বেশি নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর

26th December 2019 পশ্চিমবঙ্গ
 হাজারের বেশি নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর


চাকরীর খবরঃ  রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করছে আরও এক হাজারেরও বেশি কর্মী। যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার বা এইচএমও। এর মধ্যে ৯১০ জনই রয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্ট। রয়েছেন ২৪৩ জন হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার (এইচএমও)। এই দুই ধরনের কর্মী ছাড়াও ২৬ জন আয়ুর্বেদিক লেকচারার, ৩২ জন ফিজিওথেরাপিস্ট, ১৬ জন ফার্মাসিস্ট এবং ৩২ জন রেডিয়েশন সেফটি অফিসার নিয়োগ করতে চলেছে দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। কমবেশি অধিকাংশ নিয়োগ প্রক্রিয়ায় অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের ৩০ তারিখ থেকে। নতুন বছরের ২২ জানুয়ারি (কর্মী ভেদে) পর্যন্ত তা চলবে। ফর্ম পূরণ করার শেষ দিন কোনও কোনও ক্ষেত্রে ৭ জানুয়ারি, কিছু কিছু ক্ষেত্রে ২০ এবং আরও কিছু ক্ষেত্রে ২৯ জানুয়ারি। উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে অন্তত দু’টি শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দীর্ঘদিন বাদে হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হোমিওপ্যাথিক ক্ষেত্রে এইচএমও নিয়োগ করা হচ্ছে প্রায় ১০ বছর বাদে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার ৭২ জন ওটি টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck