সারেগামাপা’ খ্যাত বাংলাদেশের নোবেলের বিরুদ্ধে এফ আই আর

28th May 2020 9:43 am বিশ্ব
সারেগামাপা’ খ্যাত বাংলাদেশের নোবেলের বিরুদ্ধে এফ আই আর


ফের বিতর্কে জড়ালেন জি বাংলা ‘‌সারেগামাপা’ খ্যাত বাংলাদেশী ‌গায়ক মইনুল এহসান নোবেল। এর আগে কিংবদন্তী শিল্পীদের বিরুদ্ধে মন্তব্য করে মানুষের রোষানলে পড়েছিলেন তিনি। এবারে একেবারে প্রতিবেশী দেশের রোষানলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ত্রিপুরা পুলিশের খাতায় নাম তুললেন নোবেল। ত্রিপুরা পুলিশ জানিয়ে দিয়েছে, বিখ্যাত এই গায়ক দেশের মাটিতে পা দিলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। সোমবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন ত্রিপুরার এক যুবক সুমন পাল। রিপোর্টটির একটি প্রতিলিপি পাঠানো হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন ও জেলার পুলিশ সুপারের কাছে। সুমন পালের দাবি, নোবেলের ভারতীয় ভিসা বাতিল করা হোক। এছাড়া তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হোক। এছাড়া বেশ কয়েকদিন তার ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাবের আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। সেখানে তিনি জানান, তিনি এর জন্য ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার উদ্দেশ্য তাঁর গানের প্রচার ছাড়া আর কিছুই না। এরপর গায়ক খোদ তাঁর ফেসবুক পেজ ‘নোবেল ম্যান‌’ তেকে গোটা বিষয়টি জানিয়েছেন।‌





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck