সব অফিস - কারখানা খোলার নির্দেশ মমতার

29th May 2020 6:19 pm পশ্চিমবঙ্গ
সব অফিস - কারখানা খোলার নির্দেশ মমতার


পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করতে পারবে ৮ জুন থেকে। খুলে যাবে চটকল, চা বাগান, পূর্ণ শ্রমিক ক্ষমতা নিয়েই। একই সঙ্গে খুলবে বাংলার সব ধর্মীয় স্থান। তবে একসঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।  
রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। নিয়ন্ত্রিতভাবে পঞ্চম দফার লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। তার আগে, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘‌রাজ্যে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ১ জুন থেকে খুলবে। তবে দশ জনের বেশি দর্শনার্থী একসঙ্গে প্রবেশ করতে পারবেন না। কোনও ধর্মীয় সমাবেশও করা যাবে না।’‌ 
১ জুন থেকে রাজ্যের সব চা বাগান ও চটকল খুলে যাবে ১০০% কর্মী নিয়ে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলিও পুরো কর্মীসংখ্যা নিয়ে কাজ শুরু করতে পারবে ৮ জুন থেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌গত দু’‌মাসে পশ্চিমবঙ্গ করোনা সংক্রমণ সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন বাইরে থেকে রাজ্যে লোক আসায় সংক্রমণের সংখ্যাটা একটু বেড়েছে।’‌





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck