৭২ বছর পর ঘূর্ণিঝড়ের মুখে পড়ল মুম্বই : প্রান নিল ৪ জনের

4th June 2020 ভারত
৭২ বছর পর ঘূর্ণিঝড়ের মুখে পড়ল মুম্বই : প্রান নিল ৪ জনের


মহারাষ্ট্রের আলিবাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। দুপুর à§§à§§-১২টা নাগাদ। ঝড়ের গতি ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। আলিবাগ থেকে মুম্বইয়ের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। করোনার থাবায় নাজেহাল দশা মহারাষ্ট্রের। তার মধ্যেই ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত হল শহরের বিভিন্ন এলাকা। রায়গড় জেলায় ট্রান্সফর্মার পড়ে মৃত্যু হয়েছে à§«à§® বছর বয়সি এক ব্যক্তির।  à§­à§¨ বছর পর ঘূর্ণিঝড়ের মুখে পড়ল মুম্বই। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে নাকাল বিভিন্ন এলাকার মানুষ। সময় বদল করা হল  à§®à¦Ÿà¦¿ ট্রেনের। বিমান পরিষেবা বন্ধ রাখা হল সন্ধ্যা ৭টা পর্যন্ত। স্থলভাগে ঢোকার পর সন্ধ্যার মধ্যে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়। রাতের দিকে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) তরফে একথা জানানো হয়েছে। ঝড়ের গতি ক্রমশ কমে আসায় বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল করোনা বিধ্বস্ত মুম্বই। সরকারি সূত্রে খবর, বৃষ্টি হলেও ঝড়ের বড় কোনও প্রভাব পড়েনি গুজরাতেও। যদিও ‘নিসর্গে’র প্রভাবে তুমুল বৃষ্টি চলছে গোয়াতে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর এস এন প্রধান জানিয়েছেন, মহারাষ্ট্র ও গুজরাতে à§§ লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুজরাতের ৮টি জেলায় ৬৩ হাজার ৭০০ মানুষকে সরানো হয়েছে। দুই রাজ্য মিলিয়ে মাঠে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৩টি দলকে।এখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck