কতটা ভয়ংকর ৮ জুন ও ২৪ জুন যে গ্রহাণুগুলি পৃথিবীর দিকে এগিয়ে আসছে

7th June 2020 বিশ্ব
 কতটা ভয়ংকর ৮ জুন ও ২৪ জুন যে গ্রহাণুগুলি পৃথিবীর দিকে এগিয়ে আসছে


৮ জুন সোমবার বিকেল ৩.৪০ মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে গ্রহানু Asteroid 2013 XA22 । এই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ২.৯৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে এই গ্রহাণু। এর ব্যাসার্ধ ১৬০ মিটার। ঘণ্টায় ২৪,০৫০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে এটি।

আগামী ২৪ জুন সকাল ৬.৪৪ মিনিটে পৃথিবীর গা ঘেঁসে ছুটে যাবে Asteroid 2010 NY65 । পৃথিবী থেকে ৩.৭৬ মিলিয়ন দূর দিয়ে যাওয়ার কথা এটির। এর ব্যাসার্ধ ৩১০ মিটার। পৃথিবীর দিকে ঘণ্টায় ৪৬,৪০০ কিলোমিটার বেগে ছুটে আসছে এই গ্রহাণু।

সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন চলছে এই গ্রহানুকে নিয়ে তাতে ভয় পাওয়ার কোন কারন নেই।এই গ্রহানু পৃথিবী থেকে বহু দূর দিয়ে চলে জাবে।তাই অযথা ভয় পাওয়ার কোন কারন নেই।বিজানিদের মতে এই গ্রহানু যদি পৃথিবীর কক্ষপথে ঢূকে পড়ে তাহলেও ভয় পাওয়ার কোন কারন নেই।এই গ্রহানু পৃথিবীর কক্ষপথে ঢূকে পড়ার সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যেত ।তাই শুধু শুধু ভয় পাওয়ার কোন কারন নেই।





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck