চিনা সেনার হামলার 20 জন সেনা শহিদ এবং আরও ৪ জনের অবস্থা আশংকাজনক

17th June 2020 11:46 am ভারত
চিনা সেনার হামলার 20 জন সেনা শহিদ এবং আরও ৪ জনের অবস্থা আশংকাজনক


লাদাখে চিনা সেনার হামলার ঘটনায় আরও ৪ ভারতীয় সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবারের ওই হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয় সেনার। ওই সংঘর্ষে সেদেশে হতাহত কমপক্ষে ৪৩ জন জওয়ান। যদিও চিনের সেনা সূত্র থেকে এব্যাপারে কোনও নিশ্চিত বিবৃতি মেলেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে টুইট করলেন রাহুল গান্ধী।তিনি লেখেন, "প্রধানমন্ত্রী এবিষয়ে চুপ কেন? কেন লুকোচ্ছেন তিনি? আমরা জানতে চাই, সীমান্তে কী হচ্ছে? যথেষ্ট হয়েছে। চিনের সাহস কীভাবে হয়, ভারতীয় সেনাদের হত্যা করার? আমাদের জমি দখল করার?"

লাদাখে ইন্দো-চিন সংঘর্ষের জেরে উদ্বেগপ্রকাশ রাষ্ট্রপুঞ্জের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের অফিসের বিবৃতি, "ভারত-চিন দু’দেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দু’দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে। এই প্রচেষ্টা সন্তোষজনক।"





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck