এবার ভুটান লাল চোখ দেখাল ভারতকে

26th June 2020 1:01 pm ভারত
এবার ভুটান লাল চোখ দেখাল ভারতকে


এবার ভুটান লাল চোখ দেখাল ভারতকে। চীন, নেপাল, পাকিস্তানের পর ভুটান ভারত্তের জন্য সমস্যা খাড়া করল।আজকাল আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলি ঠিক ঠিক নেই। একদিকে চীনের সাথে সীমান্ত বিরোধ রয়েছে, অন্যদিকে নেপালের সাথে মানচিত্রের বিরোধ রয়েছে। এখন প্রতিবেশী দেশ ভুটান একটি নতুন সমস্যা তৈরি করেছে। ভুটান তার দেশ থেকে ভারতে আসা জল বন্ধ করে দিয়েছে।

আসামের বক্সা জেলার ২৬ টিরও বেশি গ্রামের প্রায় ৬০০০ কৃষক সেচের জন্য ডং প্রকল্পের উপর নির্ভরশীল। ১৯৫৩ সাল থেকে স্থানীয় কৃষকরা তাদের ধানের জমিতে ভুটান থেকে উদ্ভূত নদীর জল দিয়ে চাষাবাদ করতেন।কিন্তু এখন ভুটান নদীর জল আটকে দেওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন বিজেপি শাসিত আসাম বাসীরা।

চাষিরা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাসত্বেও মোদি সরকারের হেলদোল নেই।গত দু-তিন দিন ধরে বাক্সার কৃষক এবং সুশীল সমাজের সব সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে। সোমবার, বিক্ষোভকারীরা কয়েক ঘন্টা রঙ্গিয়া-ভুটান সড়ক অবরোধ করে।





Others News

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মোদীর কৃষি আইন আজ বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


 News; প্রায় দু’‌ মাস ধরে ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে অন্তত ৪৫ জন কৃষক মারা গেছেন। হয় আত্মহত্যা করেছেন, নয়তো ঠান্ডায়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ধমক দিয়ে বলল, ‘‌হয় আপনারা কৃষি আইন স্থগিত রাখুন, নয়তো আমরা করছি। এখানে ইগোর কী রয়েছে?‌’‌
কৃষি আইন প্রত্যাহার করতে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। 
• সেই শুনানিতেই এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বললেন, ‘‌খারাপ কিছু ঘটলে তার জন্য দায়ী হব আমরা প্রত্যেকে। আমাদের হাতে কোনও ক্ষত বা রক্ত চাই না।’‌ 
• সুপ্রিম কোর্টে এও বলল, যে কৃষি আইন স্থগিত রাখার পরেও আন্দোলন চলতে পারে। কেন্দ্র সরকারকেই স্থির করতে হবে, যে বর্তমান বিক্ষোভস্থলেই সেটা চলবে, নাকি অন্য কোথাও সরানো হবে। 
• দিল্লি সীমান্তে ২৬ নভেম্বর থেকে অবস্থান করছেন বহু মহিলা এবং বৃদ্ধ। শীর্ষ আদালতের ক্ষোভ, ‘‌পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করছেন। এই ঠান্ডায় বৃদ্ধ আর মহিলারা কেন অবস্থানে বাধ্য হচ্ছেন?‌’‌
• ‘‌আদালত কৃষি আইন কার্যকর স্থগিত না করলে, আমরাই করব।’‌ কেন্দ্রকে কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে।
• অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের পাল্টা যুক্তি, কোনও আইন কেন অসাংবিধানিক, আদালত তা না জানিয়ে আইন স্থগিত করতে পারে না। দুই বা তিনটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, গোটা দেশ নয়। 


blanck