উচ্চমাধ্যমিকের পরীক্ষাগুলি জুলাই-এর ২, ৬ এবং ৮ তারিখে হওয়ার কথা ছিল এবার তাও বাতিল হয়ে গেল।বাকি পরীক্ষাগুলি দিতে হবে না ছাত্রছাত্রীদের।তার পরিবর্তে মূল্যায়নের ভিত্তিতে ৩১ জুলাইয়ে ফলাফল প্রকাশ করতে চাইছে রাজ্যের শিক্ষা দফতর। তবে মূল্যায়নে কেউ অখুশি হলে, সেই পড়ুয়া পরীক্ষাও দিতে পারবেন।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ২, ৬ এবং ৮ জুলাই পরীক্ষার কর্মসূচি বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল করা হয়েছে।৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে চাইছে শিক্ষা দফতর। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওই সময়ের মধ্যে ফল প্রকাশ না হলে, সর্বভারতীয় স্তরে পরীক্ষায় বসতে পারবে না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। সে জন্যেই ওই সময়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা চলছে।
সিবিএসই-র দশম-দ্বাদশ, আইসিএসই-আইএসসি জুলাইয়ের পরীক্ষা বাতিল করেছে। বাতিল পরীক্ষার মূল্যায়ন কী হবে, তা নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সিবিএসই। উচ্চমাধ্যমিকেও যে সব বিষয়ে পরীক্ষা বাতিল হল, তার জন্য তৈরি হচ্ছে মূল্যায়ন বিধি। দু’-একদিনের মধ্যে তা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নম্বর কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে বলা হচ্ছে গড় নয়, প্রাপ্ত সর্বোচ্চ নম্বরকেই অগ্রাধিকার দিচ্ছেন