হুল উৎসব পালন হল পুরুলিয়াতে

1st July 2020 10:27 am পুরুলিয়া
হুল উৎসব পালন হল পুরুলিয়াতে


মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বদড়া ফুটবল ময়দানে হুল দিবস পালন হল । উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু মহাশয়া ও পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুডু মহাশয় । প্রতিবছর ৩০শে জুন পালিত হয় হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস । ইতিহাসটা প্রায় ১৫০ বছর পুরনো । ১৮৬৫ সালে সিধু-কানুর নেতৃত্বে হয় আদিবাসীদের বিদ্রোহ । এটিই ইংরেজদের দেশথেকে বহিষ্কার করার প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন । কানুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে মেরে ফেলে ইংরেজ সিপাহিরা । তাদেরই স্মরনে প্রতিবছর পালিত হয় হুল দিবস ।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বদড়া ফুটবল ময়দানে সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে, চারা গাছ রোপন করে হুল দিবস পালন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।





Others News

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা

পুরুলিয়ার কাশীপুর বিধানসভার তৃণমূলের বিশাল সভা


News; পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গুরুপদ টুডু মহাশয় এর চেষ্টায় তৃণমূল যে হারানো জনসমর্থন ফিরে পেয়েছে তা এদিন মুখ্যমন্ত্রী বিহিন à¦•াশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভায় বিশাল জনসমাবেশ দেখে বোঝা যায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র , রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু , জেলা সভাপতি গুরুপদ টুডু সহ আরও অনেকে । এই সভায় গুরুপদ বাবু ঘোষণা করেন একুশে বাংলায় মমতাই থাকবেন । এর পূর্বে মমতার সভায় বহু মানুষের সমাগন হয়েছিল । মানুষ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । 


blanck