করোনা ছড়ানোর জন্য আমরাই দায়ী -- দীলিপ ঘোষ

5th July 2020 6:16 pm পশ্চিমবঙ্গ
করোনা ছড়ানোর জন্য আমরাই দায়ী -- দীলিপ ঘোষ


ইতিমধ্যেই রাজ্য বিজেপির অন্দরেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। লকেট করোনায় আক্রান্ত । এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী বিজেপি, অবশেষে একথা স্বীকার করে নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, “আমরাও তো রাস্তায় নেমে মিটিং-মিছিল করেছি। সেখানে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ ছড়ানোর পিছনে তাই আমাদেরও দায় রয়েছে।”  লকডাউন (Lockdown) জারির পর বিভিন্ন সময় রাজ্য বিজেপির সভাপতির গলায় শোনা গিয়েছিল অন্য সুর। বারবার লকডাউন অমান্য করে কর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই মতো একাধিক সভাও হয়েছে। এই পরিস্থিতিতে গত শুক্রবার জানা যায় যে, করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জ্বর-সর্দি-সহ করোনার উপসর্গ রয়েছে একাধিক কর্মীরও। এরপরই আপাতত জমায়েত বা সভা না করার নির্দেশ দেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন লকেট চট্টোপাধ্যায়।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck