বাম আমলে একশ শতাংশ দুর্নীতি হল , এখন কম --- মমতা

8th July 2020 6:42 pm পশ্চিমবঙ্গ
বাম আমলে একশ শতাংশ দুর্নীতি হল , এখন কম --- মমতা


কলকাতাঃ আমপানের ত্রাণ নিয়ে শাসক দলের বিরুদ্ধে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। সাধারণ মানুষও ত্রাণ না পেয়ে à¦¬à¦¿à¦•্ষোভ দেখিয়েছেন রাজ্য়ের বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে ফের এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  হাজরায় কলকাতা পুলিশের একটি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির ইস্যুর পাশাপাশি করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যের বিভিন্ন প্রান্তে আমপানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগের জেরে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আশ্বস্ত করেছেন, কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না। টাকা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্রসঙ্গেই এ দিন হাজরার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাম জমানায় তো প্রায় একশো শতাংশ দুর্নীতি হত। আবার অন্য়ান্য রাজ্যে প্রায় ৯০ শতাংশ à¦¦à§à¦°à§à¦¨à§€à¦¤à¦¿ হয়।  à¦†à¦®à¦°à¦¾ সেটা ১০ শতাংশে নামিয়ে এনেছি। অল্প দু’-একটি ঘটনা হয়নি এমন নয়। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা সেটাকেই ইস্যু করে শোরগোল করছে।’’





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck