পেট্রোল ডিজেল এর দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুরুলিয়াতে

8th July 2020 7:16 pm পুরুলিয়া
পেট্রোল ডিজেল এর দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুরুলিয়াতে


পুরুলিয়াঃ  কেন্দ্র সরকার প্রতি নিয়ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে চলেছে । ফলে সাধারন মানুষ পড়েছে কষ্টে । আন্তর্জাতিক বাজারে যেখানে পেট্রোল ডিজেলের দাম তলানিতে সেখানে ভারতে আকাশ ছোঁয়া । আর এরি মধ্যে রেলকে বেসরকারিকরন করে দিচ্ছে মোদী  সরকার ।  তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও রেলের বেসরকারী করণের প্রতিবাদে জিতুজুড়ী অঞ্চলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস । নেতৃত্ব দেন মানবাজার বিধান সভার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ বিষয়ক মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু এবং পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুডু মহাশয় । এছাড়া রান্নার গ্যসের দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে কেন্দ্র সরকার  । তাই  তাঁরা রান্নার গ্যাস এর ক্রমাগত দাম বৃদ্ধির প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন ।





Others News


blanck