তরুণী ধর্ষণ ও খুনের অভিযোগে অগ্নিগর্ভ চোপড়া

19th July 2020 7:36 pm পশ্চিমবঙ্গ
তরুণী ধর্ষণ ও খুনের অভিযোগে অগ্নিগর্ভ চোপড়া


চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকার বাসিন্দা ওই কিশোরী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে জোর করে বছর পনেরোর ওই কিশোরীকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। বাড়ির পাশেই একটি জায়গায় নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই নাবালিকাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। সকালে স্থানীয় বাসিন্দারা কিশোরীকে দেখতে পেয়ে পুলিশে খবর পাঠান। ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর পর থেকেই কার্যত গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রচুর মানুষ ৩১ নম্বর জাতীয় সড়কে জমায়েত হয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশকর্মীরা গেলে তাঁদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশও পাল্টা তাড়া করে উত্তেজিত জনতাকে। তার মধ্যেই জাতীয় সড়কে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এলাকাবাসীর দাবি, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চলবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck