সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে পশ্চিমবঙ্গ

20th July 2020 5:37 pm পশ্চিমবঙ্গ
সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে পশ্চিমবঙ্গ


করোনা পরিস্থিতি সামলাতে এ বার থেকে গোটা রাজ্যে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন হবে। সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার হবে সম্পূর্ণ লকডাউন। আগামী সপ্তাহে বুধবার এবং অন্য একদিন (সোমবার ঘোষণা করা হবে) লকডাউন হবে।

‘বাংলায় গোষ্ঠী সংক্রমণ (Community Transmission) শুরু হয়ে গিয়েছে’। সে কথা মেনে নিয়েই পশ্চিমবঙ্গে (West Bengal) নয়া লকডাউন নীতির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। সোমবার নবান্নের তরফে এ কথা ঘোষণা করা হয়। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। তবে কোন সপ্তাহে কবে  লকডাউন হবে তা প্রতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হবে। পাশাপাশি একটি ইন্টিগ্রেটেড হেল্প লাইন (Help Line Number) নম্বরও চালু করল রাজ্য সরকার।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.à§­ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল à§§à§®.à§§ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck