টাকার লোভে মেহেতাবের মত কিছু মুসলমান বিজেপি করে বলে মত সংখ্যালঘু শ্রেণীর

22nd July 2020 9:33 am পশ্চিমবঙ্গ
টাকার লোভে মেহেতাবের মত কিছু মুসলমান বিজেপি করে বলে মত সংখ্যালঘু শ্রেণীর


অতি পরিচিত ফুটবলার মেহেতাব হোসেন বিজেপি দলে যোগ দিলেন । আবার তিনি বিজেপি তে যোগ দিয়ে বললেন -বিজেপি নাকি ধর্মনিরপেক্ষ দল । এতে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে । যেখানে মোদী ও অমিত শাহ মিলে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে উঠে পড়ে লেগেছে সেখানে মেহেতাব হোসেন এর মত এত বড় ফুটবলার হয়ে কি ভাবে সেই দলকে ধর্ম নিরপেক্ষ দল বলতে পারে । উত্তর প্রদেশে বিধান সভা নির্বাচনের আগে যেমন মুসলিমদের কিছু মানুষকে লোভ দেখিয়ে দলে নিয়ে ক্ষমতায় এসে বিজেপি মুসলিমদের উপর অত্যাচার করছে , পশ্চিমবঙ্গে সেই একই নীতি নিয়েছে বলে মনে করছেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় । CAA থেকে মসুলিমদের বাদ দেওয়া থেকে শুরু করে দিল্লীর দাঙ্গা করে বিজেপি  আর এস এস মিলে এত মুসলিমদের হত্যা করলো তা কি মেহেতাব বা তাঁর মত যারা মুসলিম হয়েও বিজেপিতে যোগ দিয়েছে নিজের সঙ্কীর্ণ স্বার্থের জন্য -- তাঁরা কি এ সব কিছু দেখতে পায় না । এদের মুসলিম সমাজ থেকে বহিস্কার এর দাবী জোরাল হচ্ছে । বাবরি মসজিদ থেকে শুরু করে এন আর সি - সকল ক্ষেত্রে মুসলিম বিরোধিতা করে চলেছে বিজেপি ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck