বিশাল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে , বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা

22nd July 2020 11:13 am বিশ্ব
বিশাল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে , বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা


দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। সময় যতই গড়াচ্ছে, বিজ্ঞানী মহলে ততোটাই উদ্বেগ বাড়ছে। কারণ গ্রহাণুটির গতিবেগ ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার পর্যায় রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা ২৪ জুলাই সতর্কতা জারি করেছে। জানা গেছে, এদিন জানিয়েছে গ্রহাণু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান।

স্বাভাবিক গতিতে এগিয়ে এলেও এর প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে বিজ্ঞানীদের অনেকেই মনে করছেন। তাদের মতে এদিন পৃথিবীর ‘ভাগ্য নির্ধারণ’। একই সঙ্গে পৃথিবীর কিছু জায়গা সাময়িক সময়ের জন্য সূর্যের আলো থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন কয়েকজন বিজ্ঞানী।

 





Others News

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা

আফগানিস্থানের এয়ারপোর্টে শিশুকে ফেলে তালিবানের ভয়ে পালালো মা


News: তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের স্মৃতি ফিরল আফগানিস্তানের (Afghanistan) বিমানবন্দরে। সেদেশে বিপন্ন শৈশব।কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের (Taliban) ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত।

আফগানিস্তানের দখল এখন তালিবান জঙ্গিদের হাতে। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সাধারণ মানুষ। রাজপথে চলন্ত গাড়ি ছেড়ে দিয়ে বিমানে ওঠার জন্য দৌড়তেও দেখা গিয়েছে অনেককে।

এর মধ্যেই আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার বায়ুসেনার (US military plane) একটি বিমানে ঠাসাঠাসি করে রয়েছেন অসংখ্য আফগান। প্রাণভয়ে দেশ ছাড়ছেন তাঁরা। সেই বিমানে প্রায় ৬৪০ জন যাত্রী উঠে পড়েছে বিমানে। মৃত্যুভয় এতটাই যে করোনাবিধি শিকেয় উঠেছে। তাদের মুখে নেই মাস্ক। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এত সংখ্যক যাত্রী নিয়ে বিমান ওড়ানোর কোনও ইচ্ছাই ছিল না তাদের। কিন্তু প্রাণভয়ে আফগানরা বিমানে উঠে পড়ায় তাঁদের আর বিমান থেকে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়নি। যাত্রীবোঝাই বিমানটি উড়ে যায় কাতারের উদ্দেশে। এখনও অনেক মানুষ রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাদের পরিণতি কী কেউ জানেন না।


blanck