অজুর্নের তিরে ছিল পরমাণু অস্ত্র, বললেন রাজ্যপাল

15th January 2020 পশ্চিমবঙ্গ
অজুর্নের তিরে ছিল পরমাণু অস্ত্র, বললেন রাজ্যপাল


কলকাতা: রাজভবনের যে টেবিলের সামনে বসে ইংরেজি নববর্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার, সেখানে বসেই বঙ্গভঙ্গ চুক্তিতে সই করেছিলেন লর্ড কার্জন। যা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। তার দু’সপ্তাহের মাথায় আবারও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল। যা নিয়ে বিস্মিত ইতিহাসবিদ ও বিজ্ঞানীরা। মঙ্গলবার বালিগঞ্জের বিআইটিএমে এক অনুষ্ঠানে রাজ্যপাল বললেন, বিংশ শতাব্দী নয়, তার আগেও রামায়ণে উড়ন্ত যানের ব্যবহার ছিল। এখানেই শেষ নয়। তিনি বলেন, অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র। যা নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন। মহাভারত আমরা গোটাটাই সঞ্জয়ের মুখ থেকে শুনেছি। সেই সময় থেকেই ভারত সবদিক থেকে শক্তিশালী। তাই ভারতকে কখনওই অস্বীকার করা যায় না। স্বাভাবিকভাবে এই তত্ত্বকে আজব বলেই দাবি করেছেন বিজ্ঞানী এবং ইতিহাসবিদরা। তাঁদের মতে, রাজ্যপালের চিন্তাধারার মধ্যে এধরনের কাল্পনিক বিষয় অত্যন্ত ভয়ঙ্কর। পরমাণু অস্ত্র তখন ব্যবহার হতো বলে জানিয়েছেন রাজ্যপাল। অর্থাৎ বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা কিছুই করেননি। সবকিছুই আগে থেকেই হয়ে এসেছে। এমন হলে নতুন কিছু আবিষ্কারই হবে না। পুরনোকে নিয়েই বসে থাকতে হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck